কিশোরগঞ্জের ভৈরব বাজার রেল জংশনে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সোমবার (২৬ জানুয়ারি) রাত থেকে আট ঘণ্টা বন্ধ ছিল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনটি সোমবার রাত পৌনে ১২টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত পৌনে ৩টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয়। ২টা ৫৫ মিনিটে সিগন্যাল পাওয়ার পর ট্রেনটি ধীরগতিতে ১৫০ মিটার এগোলে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত বগির কারণে উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর সকাল ৭টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। চার ঘণ্টার প্রচেষ্টায় বগিটি সরিয়ে ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে