আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের ভোট প্রদানের প্রক্রিয়া পুরোদমে চলছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার তাদের ভোট দান সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রকল্পের তথ্য অনুযায়ী, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রবাসীদের ভোট প্রদানের চিত্রটি নিম্নরূপ—
ব্যালট পৌঁছানো
নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর গন্তব্যের দেশে এরই মধ্যে পোস্টাল ব্যালট পৌঁছেছে।
ব্যালট গ্রহণ
মোট ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার তাঁদের ব্যালট হাতে পেয়েছেন।
ভোট প্রদান
ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ডাক বাক্সে জমা
৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার তাঁদের পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
দেশে আগমন
প্রবাসে সম্পন্ন হওয়া ভোটের মধ্যে ২১ হাজার ৫০৮ জন ভোটারের ব্যালট এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছে।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবার আধুনিক প্রযুক্তি ও ডাক বিভাগের সমন্বয়ে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে