এনওসিএস আদাবর, ডিপিডিসি-এর মিটার পাঠক মোঃ ইয়ামিন হোসেন (বয়স ৩৫ বছর) হঠাৎ এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনার ফলে তার মস্তিষ্কে রক্তক্ষরণ (Brain Hemorrhage) হয়েছে।
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধার প্রয়োজন হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে ইবনে সিনা হাসপাতাল, শংকর, ধানমন্ডি-১৫/এ তে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে (আইসিইউ-০৩ নং বেডে) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
চিকিৎসকদের মতে, তার চিকিৎসার জন্য আনুমানিক ১৪–১৫ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এ বিপুল অর্থ সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব নয়।
এই কঠিন সময়ে আমরা ডিপিডিসি-এর সকল ডিভিশন, সমাজের বিত্তবান, মানবিক ও দানশীল ব্যক্তিবর্গের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি—মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসে তার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য। আপনাদের সামান্য সহযোগিতাই পারে একটি জীবন বাঁচাতে, একটি পরিবারকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে।
আপনাদের সহানুভূতিপূর্ণ সহায়তায় মোঃ ইয়ামিন হোসেন সুস্থ হয়ে আবার কর্মজীবনে ফিরে আসতে পারলে তার পরিবারসহ ডিপিডিসি আদাবর ডিভিশন চিরকৃতজ্ঞ থাকবে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
নাম: মোঃ আরিফুর রহমান
ব্যাংক: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
শাখা: নারায়ণগঞ্জ
একাউন্ট নাম্বার: ১১১১৫৭০০১৯৬৫১
বিকাশ: ০১৭২৮১৫৪৫৭৪
নগদ: ০১৭২৮১৫৪৫৭৪
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন