ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হিরা মনি বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী এবং এক সন্তানের মা ছিলেন।
যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, ‘স্বামীর সঙ্গে ঝগড়া করার পর হিরা মনি আত্মহত্যা করেছে বলে লোকমুখে শুনেছি। ঘটনার পর থেকে স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে। তাকে প্রশাসনের পাশাপাশি আমরা খুঁজছি।’
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ‘খবর পেয়ে খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী চুন্নু পলাতক। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে