​সারজিস আলমকে শোকজ

আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৯:২৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৯:২৭:২৬ অপরাহ্ন
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, জামায়াত আমিরের জনসভা উপলক্ষে তোরণ, বিলবোর্ড ও ব্যানার ব্যবহার করায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :