আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। নতুন এই সংযোজনের মধ্য দিয়ে জোটটি পুনরায় ১১ দলীয় জোটে পরিণত হলো।
এর আগে জোটটির সদস্য সংখ্যা ১১-তে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্তে সেখান থেকে সরে এসে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেন, দেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে গড়ে তোলাই তাদের রাজনৈতিক লক্ষ্য। আধিপত্যবাদবিরোধী একটি রাষ্ট্র নির্মাণে সম্মিলিত প্রয়াসের অংশ হিসেবেই বাংলাদেশ লেবার পার্টি জোটে যুক্ত হয়েছে। এর ফলে জামায়াত নেতৃত্বাধীন জোটটি এখন ১১ দলের সমন্বয়ে গঠিত।
এ সময় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তারা এই জোটে যোগ দিয়েছেন। তিনি জানান, তাদের লক্ষ্য অর্থবহ ও বাস্তব পরিবর্তন, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে। নতুন রাজনৈতিক পথচলার সূচনাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে