​ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাস

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০২:১৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৩:১৭:৪৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীসহ তৃণমূল মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমানের নির্বাচনী সফরের অংশ হিসাবে বিকেল ৪ টায় সরাইল উপজেলার কূট্টাপাড়া খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। 

এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনের বিএনপি ও বিএনপি জোটের প্রার্থীদের সকলের সামনে পরিচয় করিয়ে দিবেন। এদিকে তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জনসভার মঞ্চ। জনসভার সার্বিক নিরাপত্তায় সভাস্থলের চারপাশে সিসিটিভি ক্যামারা স্থাপনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকটি স্থরে দায়িত্ব পালন করছে। 

এছাড়া তার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীসহ সমর্থকরা সকাল থেকেই সভাস্থলে এসে জড়ো হচ্ছেন।  জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই জনসভাকে ঘিরে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে। দীর্ঘদিনপর তিনি ব্রাহ্মণবাড়িয়া আসায় নেতাকর্মীরা অনকেটা উজ্জীবিত হবেন। তারা আরো জানান, গণতন্ত্রের পথ সুসংহত করতে আজকের এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  প্রসঙ্গত, তারেক রহমান সিলেটের জনসভা শেষে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় যোগ দেবেন। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :