শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:০৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:০৮:২৯ অপরাহ্ন
সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ৫২ মিনিটের দিকে তাঁর গাড়িবহর মাজার এলাকায় পৌঁছায়। এরপর তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। তারপর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন।

তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।

এর আগে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে আছেন স্ত্রী জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

​সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :