আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দু’টি দল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “তারা সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করেছে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। তাদের একটি বড় দল, আরেকটি তাদের বাচ্চা। তাদের নির্বাচনি প্রচারণা নেই বললেই চলে। অথচ, তারা বলে তারা জিতবে। তারা কীভাবে এসব কথা বলছে।”
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, “আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলে-ফেলে খুব আজেবাজে কথা বলছে। তারা নিজেরা চাঁদাবাজি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। অথচ, সরকার তাদের। তাই এখন পর্যন্ত একজন চাঁদাবাজকে গ্রেফতার করেনি। আরেকটি দল বলছে, আমাদের একবার দেখেন। আমরা বলবো, একাত্তরে তোমাদের দেখেছি। কত মানুষকে কচুকাটা করেছো।”
তিনি আরও বলেন, “একটি বাচ্চা দল নিজেদের জুলাই যোদ্ধা দাবি করেছে। তারা আমাদের বিরুদ্ধে নানা কথা বলছে। তোরা যা কিছু কর, আমি কিছু কমু না। আমার গলায় সাইনবোর্ড নিয়ে চলতে হবে না যে আমার বাড়ি শাহজানপুর। কিন্তু, তাদেরকে সারাক্ষণ নিজেদের পরিচয় জাহির করতে হয়। আমারা কোনও ধান্দাবাজ ও কসাইয়ের কাছে দেশ তুলে দেবো না।”
‘জিয়ার জন্ম না হলে আধুনিক বাংলাদেশ হতো না ও দেশ স্বাধীনতা পেতো না’ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “যে যাই বলুক আমরা আমাদের কথা বলেই যাবো। অনেক সেক্টর কমান্ডার ভারত থেকে যুদ্ধ করেছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সিলেটে থেকে যুদ্ধ করেছেন। বাংলাদেশের ক্রান্তিলগ্নে জিয়া ও খালেদা জিয়ার আবির্ভাব ঘটেছে। বর্তমানেও ক্রান্তিলগ্ন চলছে। তারেক রহমানের নেতৃত্বে তা অতিক্রম করবো।”
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন