আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এ রোডম্যাপ অনুযায়ী, মঙ্গলবারের (২০ জানুয়ারি) মধ্যেই ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
ইসি জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। এ ছাড়া ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটি বিশেষ সভা আয়োজন করবে কমিশন। নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ দেওয়া হবে।
দ্বিতীয় রোডম্যাপে আরও উল্লেখ করা হয়, খুব শিগগিরই নির্বাচনি পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ২ ও ৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। একই বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার করে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে