​ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৯:০৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৯:০৬:৩১ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফোম রাখার কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে, তিন ইউনিটের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলার শিশু ইউনিট ওয়ার্ডের ব্যাড (ফোম) রাখার কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনের দুই থেকে ছয় তলা পর্যন্ত শত শত রোগী নিচে নেমে আসে। বর্তমানে রোগীরা হাসপাতাল প্রাঙ্গণ ও সামনের সড়কে অবস্থান নিয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) মাইন উদ্দিন বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তদন্তের পর জানা যাবে।

নতুন বিল্ডিংয়ের সিরিয়াস রোগীদের পুরাতন বিল্ডিংয়ে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের কর্মরত সকলকে ও আনসার পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে যাতে কোনো চুরির ঘটনা না ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব বলেন, অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পুণ্য চন্দ্র মুৎসুদ্দি বলেন, হাসপাতালের ৬ তলার একটি ফোম (বিছানা) রাখার কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি কমিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, মোট ৯টি ইউনিট হাসপাতালের কাজে নিয়োজিত ছিল। এর মধ্যে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে এবং অপর সাতটি ইউনিট রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তরে কাজ করেছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :