দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান জামায়াত আমির।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান লেখেন, বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।
জামায়াত আমির আরও লেখেন, আমাদের উদ্দেশ্য—একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব, ইনশাআল্লাহ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে