​এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলি

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৫:৫২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৫:৫২:২৮ অপরাহ্ন
রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ৩৮নং ওয়ার্ডে অবস্থিত এনসিপির সাংগঠনিক অফিসের পাশে এ ঘটনা ঘটে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান রাজধানীর বাড্ডায় এএমজেড হসপিটালের পেছনে মর্নিংস্টার স্কুলের পাশে একটি বেসরকারি ভবনের নিচতলায় ভবনমালিকের অফিস লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এটি নাহিদ ইসলামের নির্বাচনি অফিস নয়। তবে গুলিবর্ষণ করা অফিসে লাগোয়া এনসিপির ৩৮ নং ওয়ার্ড এনসিপির অফিস রয়েছে। 

এদিকে এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলমও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করছেন তিনি।

তিনি জানান, বাড্ডায় ৩৮নং ওয়ার্ডে অবস্থিত এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, যেখানে ঘটনা ঘটেছে, এটি এনসিপির নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফাকাগুলি ছোড়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসেছিল, থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :