​যেভাবে টানা ৪ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০১:০৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০১:০৯:২১ অপরাহ্ন
সরকারি চাকরিজীবীদের জন্য সামনে আসছে তিন দিনের ছুটি। এই তিন দিনের ছুটির সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে চার দিনের টানা ছুটি। সরকারি ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

৪ ফেব্রুয়ারি যদি শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের ছুটি। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। হিসাব অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এদিকে, এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। যদিও এতে বলা হয়েছে, এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :