রংপুরে মদপানে তিনজনের মৃত্যু

আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৪:২০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৪:২০:৪৩ অপরাহ্ন
রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাতে তাদের মৃত্যু হলেও বিষয়টি সোমবার (১২ জানুয়ারি) সকালে জানাজানি হয়।

মৃতরা হলেন- উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও ওই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০) হোসেন। তাৎক্ষণিকভাবে আরেকজনের পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা জানান, রোববার বিকেলে কিশমত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিনের কাছ থেকে তারা মদ কিনে পান করেন। পরে রাতে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিরিট বিক্রি হচ্ছে। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এলাকায় সব ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, রেকটিফাইড স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নুল আবেদিন নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মাদক সরবরাহকারী বলে জানিয়েছেন তিনি।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :