​কলাপাড়ায় মাটি চাপা দেওয়া যুবকের লাশ উদ্ধার

আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৩:১৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৩:১৪:৫৯ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফেরদৌস মুন্সী (৩৮) নিখোঁজের তিনদিন পর মাটিচাপা অবস্থায় তার লা'শ উ'দ্ধা'র করেছে পুলিশ। 

রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মধুখালী  লেকের পাড়ে কাঁদার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, বৃহস্পতিবার থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন। আজ সকালে প্রথমে বাড়ি সংলগ্ন মধুখালী লেকের পাড়ে স্থানীয় লোকজন নতুন মাটির স্তুপ দেখতে পায়।  এরপরে মাটি খুড়ে চাপা দেওয়া মৃতদেহ দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত ফেরদৌস ওই গ্রামের রহমান মুন্সীর ছেলে। ফেরদৌস বিয়ে করলেও টেকেনি। ডিভোর্স হয়ে গেছে। ছিলেন নি:সন্তান। সাংসারিক কাজকর্ম করতেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের পদক্ষেপ নেওয়া হয়েছে।  

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :