বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও সেটি যেন মতবিবেধের পর্যায়ে না যায়। মত পার্থক্য থাকলেও সেটি আলোচনার মাধ্যমে সমাধানের আহবানও জানিয়েছেন তিনি। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহরে জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবো। আওয়ামী ফ্যাসিবাদীর পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, প্রতিশোধ প্রতিহিংসা একটি দল বা মানুষের কি হতে পারে তা ৫ আগষ্ট দেখেছি। মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। ৫ আগষ্টের আগে ফিরে যেতে চাই না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা। সম্পাদকদের মধ্যে ছিলেন- শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন