বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরদিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় তার জানাজা। সেখানে লাখ লাখ মানুষ অংশ নেন এবং অশ্রুসজল চোখে তাকে শেষ বিদায় জানান।
জানাজা শেষে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
দীর্ঘ ৪৪ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে