​মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৪:১৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৪:১৩:০১ অপরাহ্ন
মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে সবাইকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সেবা গ্রহণ করার জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসিস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে সতর্ক করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এনইআইআরসংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছে, অননুমোদিত কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে এনইআইআর সেবা গ্রহণে কোনো রকম ফি প্রদান করবেন না। বিনামূল্যে এনইআইআরসংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :