কয়েক দিন আগে ১৭ বছরের নির্বাসিত জীবন পেছনে ফেলে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আসার পাঁচ দিনের মাথায় মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিরদিনের জন্য হারান তিনি।
মা হারানো শোকাহত সন্তানকে সান্ত্বনা দিতে প্রতিনিয়ত নানা শ্রেণি-পেশার মানুষ আসছেন। তেমনি সোমবার (৫ জানুয়ারি) সমবেদনা জানাতে আসেন একজন বয়স্ক নারী। তাঁর সমবেদনা জানানোর দৃশ্য উপস্থিত সবার নজর কেড়েছে।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসে তারেক রহমানকে পরম মমতায় মাতৃস্নেহে মাথায় হাত বুলিয়ে দেন সেই নারী।
তিনি বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম। অত্যন্ত হাসিমুখে মাতৃস্নেহ নিয়ে বাসায় ফেরেন তারেক রহমান। এ সময় পাশে থাকা বিএনপির অন্যান্য নেতা ও সালাম তালুকদারের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে ওঠে।
এমন বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাংবাদিক বাবুল তালুকদার। বিএনপির অনেক নেতাকর্মী এমন মনোমুগ্ধকর দৃশ্য ফেসবুকে শেয়ার করছেন।
পোস্টে বাবুল তালুকদার গুলশান কার্যালয়ের এমন ব্যতিক্রমী ঘটনার ছোট্ট বর্ণনা দিয়ে লিখেছেন, ‘সালাম তালুকদারের স্ত্রী তারেক রহমানকে বলেন, বাবা, আমি তোমাকে দোয়া করতে এসেছি, কিন্তু আমি তোমাকে কীভাবে ডাকব?’
তারেক রহমান বললেন, ‘আপনি যেভাবে ডাকতে চান।’ পরে প্রয়াত মহাসচিবের স্ত্রী বলেন, ‘তাহলে বাবা আমি তোমাকে তুমি করেই বলছি।’ তারেক রহমান বললেন, ‘জি, আপনি বলেন।’
সালাম তালুকদারের স্ত্রী তখন বলেন, ‘বাবা, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে চাই।’ এমন আগ্রহের কথা শুনে তারেক রহমান বলেন, ‘নিশ্চয়ই!’ তারপর পরম মমতায় মা হারানো শোকাহত ছেলের মাথায় মাতৃস্নেহে হাত বুলিয়ে দেন মাহমুদা সালাম।
বাবুল তালুকদার জানান, সোমবার বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. শামসুজ্জামান মেহেদী, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী, জামাতা এম হাসান উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে