​হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৮:২৯:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১০:২৩:৩৩ অপরাহ্ন
ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (৫ জানুযারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, শাহবাজ শরিফ বাংলাদেশ হাই কমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।

পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, তার দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেন এবং আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :