৯০ দিন বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি : ডিসি মাসুদ

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৬:১৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৮:০৮:০৫ অপরাহ্ন
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী ৯০ দিন বা ৩ মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। 

রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

ডিসি মাসুদ আলম বলেন, তিন মাস পর এনইআইআর কার্যকর হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গ্রেপ্তার ১১ জনকে ছেড়ে দেওয়া হবে।

এর আগে, মোবাইল ব্যবসায়ীরা জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।

তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, ‘রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা তা ক্লিয়ার করি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিকে, শুক্রবার (২ জানুয়ারি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পরও আগামী ৯০ দিন কোনো অবৈধ বা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :