সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শোক বইতে সই করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে শোক বইতে সই করেন তিনি।
রাজনাথ সিং বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইতে সই করেছি। তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে।
রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে