​পদত্যাগের একদিন পর ফের নিয়োগ পেলেন ডা. সায়েদুর রহমান

আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৩:১৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৫:২৯:০৩ অপরাহ্ন
সদ্য পদত্যাগ করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে আবারও নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁর এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

নতুন এই নিয়োগের ফলে ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী তাঁকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। অর্থাৎ, তিনি প্রতিমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পালন করবেন।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, এর আগে তিনি একই মন্ত্রণালয়ে বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

ডা. মো. সায়েদুর রহমান মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পদত্যাগ করেছিলেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :