​দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী ডা. জাহিদের পক্ষে মনোনয়নপত্র জমা

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০২:০৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০২:০৮:৩৮ অপরাহ্ন
দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রস্তাবক বিএনপি নেতা মোজাম্মেল হক ও মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আবুল হোসেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুরের ইউএনও এবং সংসদ নির্বাচন দিনাজপুর-৬ এর সহকারী রির্টানিং অফিসার তহমিনা সুলতানা নীলা মনোনয়নপত্র গ্রহণ করেন। 

এসময় ডা. জাহিদের সহধমিনী ডা. শরিফা করিম স্বর্ণা, দিনাজপুর-৬ সংসদীয় নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ফেরদৌস রহমান ও সদস্য সচিব মিলন প্রধান উপস্থিত ছিলেন। আরো ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন ও জেলা যুবদলের নেতা এডভোকেট শিরন আলম।

ডা. এজেডএম জাহিদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিরামপুর উপজেলা চত্বরে চার উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :