বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২৯ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায়।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। জানা গেছে, সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন।
কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, আশা করি, দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনে যাবেন।
এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে