রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারের চাঁদাবাজি করছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করতে এবং আবদুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন।
তারা বলেন, শান্তিপূর্ণ মানবন্ধনে আবদুর রহমানের অনুসারীরা অতর্কিতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন।
ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ আবদুর রহমানকে গ্রেপ্তার করা না হলে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে রাজপথে আন্দোলনে নেমে আসবেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে