পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। রোববার (২৮ ডিসেম্বর) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, “আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হলো।”
এর আগে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছিল।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে