জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একের পর এক নেতার পদত্যাগের ঘটনায় দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় তাকে জামিন দেন আদালত।
আখতার বলেন, কয়েকজনের পদত্যাগে দলের সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হবে না। এনসিপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়।
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতা হয়েছে, তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি।
এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর চিঠি দিয়েছে দলটির ৩০ নেতা। সেখানে উল্লেখ করা হয়, এই ধরনের জোট এনসিপির বহু কর্মী, সমর্থক এবং বিশেষ করে তরুণ প্রজন্মসহ নতুন ধারার রাজনীতিকে সমর্থন করা বহু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে। অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার সামিল বলেও জানান তারা।
প্রসঙ্গত, এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। আজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। গত শনিবার (২৭ ডিসেম্বর) দল থেকে পদত্যাগ করে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে