তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৪:২৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৬:২৯:৪৮ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মাধ্যমে ভোটার হিসেবে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকেও এই তথ্য নিশ্চিত করেছে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন কমিশন কর্তৃক তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে। এর ফলে বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত হলো তারেক রহমানের নাম।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান। 

সেখানে উপস্থিত নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছিলেন, ‘আগামীকাল এটি নির্বাচন কমিশনে পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পর তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।’

তারেক রহমান ও জাইমা রহমান দুজনেই ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন। 

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মত ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :