আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
নোয়াখালীর ৬ সংসদীয় আসনে শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম নিয়েছেন ৭৩জন প্রার্থী। ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব ছাড়া ও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৩ নেতাকর্মি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে ভোটের মাঠে প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন নেতাকর্মিরা। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তার নাম ঘোষণার পর থেকেই প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের অনুসারীরা। অপরদিকে, এই আসনে এনসিপির প্রার্থী দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে