বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। অবশ্য রাশেদ খানের দলবদলের বিষয়টি অনুমিতই ছিল।
শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন।
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, ধানের শীষে ভোট করতে আগ্রহী আমি। এলাকার জনগণও চায় আমি শহীদ জিয়ার মার্কায় ভোট করি। আমি বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট করছি।
এর আগে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রাশেদ খানের পদত্যাগের বিষয় নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্যপদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক /এসকে