প্রথমবার ছোট ভাইয়ের কবরের পাশে তারেক রহমান

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৩:৫১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৬:৩৫:৫৯ অপরাহ্ন
ছোটভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রথমবারের মত তাঁর কবর জিয়ারতের সুযোগ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে পৌঁছান তিনি।

এ সময় কোকোর কবরের পাশে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর মোনাজাত করেন তিনি।

পরে বনানীর সামরিক কবরস্থানে যান তারেক রহমান। সেখানে তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর সামরিক কবরস্থানে সমাহিত অন্যানদের কবরও জিয়ারত করেন তিনি।

এর আগে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁও নির্বাচন অফিসে যান তিনি। সেখানে যাবতীয় কার্যক্রম শেষে বনানী কবরস্থানের উদ্দেশে রওনা দেন তিনি।

বাংলা স্কুপ /প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :