ঢাকা-১৭ আসনে ভোটার হলেন তারেক রহমান

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০১:৪৬:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৪:২৪:২১ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে জাতীয় ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক) প্রদান করে ভোটার নিবন্ধনের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারেক রহমান।

এর আগে তিনি অনলাইনের মাধ্যমে ভোটার হওয়ার আবেদন করেছিলেন।

ইসি সূত্র জানায়, তারেক রহমান রাজধানীর গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন, যা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বনিম্ন ৭ থেকে ৮ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হয়ে যাবে।

বাংলা স্কুপ /প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :