​ফেনী-২ আসন

মনোনয়ন সংগ্রহ করলেন পিআরপি'র চেয়ারম্যান তারিকুল ইসলাম

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০১:৩৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০১:৩৯:৩১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনতার অধিকার পার্টি (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। তবে দলীয় মার্কা না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ মনোনয়ন নিয়েছেন।

শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় সংগঠনের জেলা সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, প্রচার সম্পাদক শহিদুল আলম ও মিডিয়া সেলের ইলিয়াস রাজু উপস্থিত ছিলেন। 

মনোনয়নপত্র সংগ্রহ শেষে তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমার অনেক সহকর্মী এ আসন থেকে নির্বাচন করছেন। অনেকে অনুরোধ করায় আমিও মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। অতীতে আমার নির্বাচন করার অভিজ্ঞতা আছে এবং মানুষের সেবা করারও অভিজ্ঞতা আছে৷ আমি সে অভিজ্ঞতাকে কাজ লাগাতে চাই৷ আমি বিজয়ের মাসে বিজয়ী হতে এসেছি।

তিনি আরো বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে আমরা এখনো কোন পদক্ষেপ দেখছি না। গ্যানম্যান নামে কিছু প্রার্থী নিরাপত্তা দিয়ে সরকার বুঝাচ্ছে তারা শঙ্কায় আছে৷ এ জন্য তাদের নিরাপত্তা। যদি সরকার তাদের নিরাপত্তা দেয় তাহলে জনগণের নিরাপত্তা কে দিবে। আমি কোন নিরাপত্তাহীনতায় ভুগতেছি না। আমার কোন প্রতিপক্ষ নেই বরং অনেকে আমাকে প্রতিপক্ষ মনে করে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/ এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :