​ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১২:০৮:০৭ অপরাহ্ন
ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের তলবের মুখোমুখি হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকানো হয়।

এ সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু এবং মিশনগুলোতে সুরক্ষা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ভার্মার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বান্ধেও।

এর আগে গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ওই তলবের সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে দেশটির সহযোগিতা কামনা করা হয়। যদি তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষমও হন, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার উদ্বিগ্ন এবং এটি প্রণয় ভার্মাকে জানানো হয়েছে।

এ ঘটনা নিয়ে গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন ঘটনার কারণে প্রতিবেশী দেশের রাষ্ট্রদূতকে অন্তত ছয়বার তলব করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :