আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদের এ অনুরোধ জানিয়েছে।
মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত পত্রে বলা হয়েছে, ‘হজ-২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমাদানের মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।
হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের নির্দেশনা রয়েছে।’
জারিকৃত পত্রে আরও বলা হয়, ‘বর্ণিত অবস্থায়, হজ-২০২৬-এর যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা প্রদান করেননি, তাদেরকে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে অবশিষ্ট সমুদয় অর্থ জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।’
এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা প্রদান না করলে, সেই হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে