আগামী ২৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার কার্ড হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। বিএনপি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু চায় বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে ইসি আব্দুর রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া দলটির প্রতিনিধির এ দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
সিইসি আরও বলেন, ‘মনোনয়ন পত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্রে সঙ্গে জামিনে মুক্ত হওয়ার সার্টিফাইড কপি দেওয়ার কথা হয়েছে সেটি আরপিওতে নাই। সে বিষয়ে স্পষ্ট করতে বলেছি। আর যাতে মনোনয়ন পত্রের সঙ্গে সার্টিফাইড কপি যাতে না দেওয়া লাগে সেটি আমরা বলেছি।’
এর আগে বিকাল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
সিইসির সঙ্গে বৈঠকে সালাউদ্দিনসহ বিএনপির প্রতিনিধিদল