ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ চত্বর।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর ‘তুমি কে আমি কে হাদি হাদি’ স্লোগান দিতে দিতে শাহবাগ চত্বরে অবস্থান নেয় ছাত্র জনতা। এসময় ঐ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, পবিত্র জুম্মার নামাজের পর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ জড়ো হয় ছাত্র জনতা। এসময় তারা শাহবাগ অবরোধ করে স্লোগান দিতে থাকেন।‘ তুমি কে আমি কে হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘লীগ ধর ধোলাই কর’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে ডাকসু নেতাকর্মীসহ জুলাই ঐক্য, জুলাই মঞ্চ ও একাধিক সংগঠনের নেতাকর্মীদের সাথে ছাত্র-জনতা অংশগ্রহণ করেছেন। জুম্মার নামাজের পর মিছিল নিয়ে ডাকসু নেতারা শাহবাগ অবরোধ করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। এ বি জুবায়ের একই সাথে জুলাই ঐক্যেরও সংগঠক।
এসময় ছাত্রজনতা হাদি হত্যার বিচার দাবির পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানান। এখনও শাহবাগ চত্বরে অবস্থান করছেন বিক্ষুব্ধ ছাত্রজনতা।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে