দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে পূর্বঘোষিত দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউর সেচ ভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি এবং বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে দলের দায়িত্বশীল সূত্র জানায়, দলীয় গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, একই দিন রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র জানায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে