জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনসহ ৭ সদস্যের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জানানো হচ্ছে, আগামী ৩১ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭-এর সব সভাপতি পদপ্রার্থী, একজন বাদে সব সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিত করার লিখিত আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের পরবর্তী পদক্ষেপ যথাসময়ে ঘোষণা করা হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে