ভারতীয় ভিসা সেন্টার চালু

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১২:১৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০২:০১:৫৩ অপরাহ্ন
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আধা বেলা বন্ধ থাকার পর নিয়মিত কার্যক্রমে ফিরেছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার।
 
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ভিসা সেন্টারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। 

এর আগে, বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

বুধবার (১৭ ডিসেম্বর) আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।

নোটিশে বলা হয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টার পর আর কোনো কার্যক্রম চলবে না। এই সময়ে যাদের আবেদন জমা দেওয়া কথা ছিল, তাদের জন্য পরবর্তীতে সময় নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :