​‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৪:৩৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৫:১০:২০ অপরাহ্ন
জুলাই গণহত্যায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘জুলাই ঐক্য’-এর ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির শুরুতেই বাধা দিয়েছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার পর থেকে রামপুরা ব্রিজে জড়ো হন বিপুল সংখ্যক শিক্ষার্থী। 

সরেজমিনে দেখা যায়, লং মার্চ এগোতে না পারায় জুলাই ঐক্যের লোকজন প্রগতী সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তা‌রের দাবি জানান।

আন্দোলনে অংশ নেওয়া শিহাব বলেন, দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে—এই বার্তা সরকারকে জানাতেই তাদের ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি।

এর আগে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করে ভারতীয় কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :