বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর বাংলাদেশের বক্তব্য ও অভিযোগ প্রত্যাখ্যান করে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৪ ডিসেম্বর) ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে দেশটির সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি, কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে তাদের দ্রুত গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়।
ভারতীয় হাইকমিশনারকে বলা হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহবান জানিয়ে বক্তব্য দিচ্ছে। তাকে এই ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়।
এরপর এক প্রেসনোটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বক্তব্যকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে ভারত।
এতে বলা হয়, আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছি। এছাড়া ভারত কখনও তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করে ভারত।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
হাদিকে হত্যাচেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের