বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০২:৪২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০২:৪২:৩৫ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ কমিশনার, আইপিজি, বিজিবির প্রধান, স্বরাষ্ট্র সচিব আইন সচিব ও এমটিএমসির সঙ্গে আজ বিকাল ৪টায় বৈঠকে বসবো আমরা।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ইসির নিজস্ব তিন রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সব অফিস ও কর্মকর্তাদের অতিরিক্ত নিরাপত্তা চেয়ে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিয়েছে ইসি।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির দ্বারা গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :