​কর্মকর্তাদের নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ ইসির

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৮:৫৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৮:৫৫:৩৭ অপরাহ্ন
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্যান্য নির্বাচন কমিশনার এবং সারা দেশের সব নির্বাচনি কর্মকর্তা ও অফিসারের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়। ইসি সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি ও দায়িত্ব পালনের ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিঠিতে নির্দিষ্ট করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তায় সশস্ত্র গানম্যান নিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :