ওমান উপসাগরে তেল ট্যাঙ্কার আটক করল ইরান, রয়েছে বাংলাদেশিসহ ১৮ ক্রু

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০১:০৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০১:০৮:৩৬ অপরাহ্ন
ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন ক্রু সদস্য ছিলেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ‘ওমান সাগরের উপকূলে ছয় মিলিয়ন লিটার চোরাচালান করা ডিজেল জ্বালানি বহনকারী একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়েছে।’ ওই কর্মকর্তা বলেন, জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরীয় অঞ্চলে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকের ঘোষণা দিয়ে থাকে। ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বে মধ্যে সবচেয়ে কম হওয়ায় অন্যান্য দেশে পাচার করে নেয়া অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়।

গত মাসেও উপসাগরীয় জলসীমায় অননুমোদিত কার্গো বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান। তখন দেশটি স্পষ্টভাবে জানায়, এটি কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নয়। সর্বশেষ এই ট্যাংকার জব্দের ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন এর দুই দিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী, ওই জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ২০২২ সালে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের অভিযোগ, ভেনেজুয়েলার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও হিজবুল্লাহ’র যোগাযোগ রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :