তোপের মুখে মির্জা আব্বাস

আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৮:০০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৮:০০:৫৬ অপরাহ্ন
বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হাসপাতালে দেখতে এসে তোপের মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বাইরে আসেন মির্জা আব্বাস। এ সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন হাদির সমর্থকরা।

পরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে প্রবেশ করান। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :