নেসকোর নতুন এমডি হলেন মশিউর রহমান

আপলোড সময় : ১২-১২-২০২৫ ০১:০৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৫ ০১:০৩:২১ অপরাহ্ন
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মশিউর রহমান। ১ মে ১৯৬৭ সালে জন্মগ্রহণ করা এ বিদ্যুৎ বিশেষজ্ঞকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নেসকো পিএলসি’র ২১৮তম বোর্ড সভায় (তারিখ: ৮ নভেম্বর ২০২৫) নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোঃ মশিউর রহমান যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নিয়োগ কার্যকর করা হয়েছে। এদিকে নিয়োগ সংক্রান্ত চিঠির অনুলিপি নেসকোর চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :