​নির্বাচন ঘনিয়ে আসায় দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৮:১৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৮:১৮:০০ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত ১৬ মাসে দুই হাজারের মতো আন্দোলন হয়েছে। সবকটিই শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকার যথেষ্ট ধৈর্য দেখিয়েছে; তবে নির্বাচনের সময় অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। নির্বাচনকে ঘিরে নতুন কোনো আইন প্রণয়নের পরিকল্পনা নেই। বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব জানান, রমজানকে সামনে রেখে খেজুরের ওপর ১৫ শতাংশ কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মেট্রোরেলের ওপর আরোপিত করও প্রত্যাহার করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :